২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের প্রতিবাদে রক্ষা পেল জাবির চারশ গাছ

শিক্ষার্থীদের অনড় অবস্থানের কারণে অবশেষে চারশ গাছ নিধনের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে রক্ষা পেয়েছে গাছগুলো। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মুনিরুজ্জামান বুধবার জানিয়েছেন, গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 01:59 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের অনড় অবস্থানের কারণে অবশেষে চারশ গাছ নিধনের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে রক্ষা পেয়েছে গাছগুলো। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মুনিরুজ্জামান বুধবার জানিয়েছেন, গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এর আগে সকালে গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করে এবং উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। মানবববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও অংশ নেন। বিশ্ববিদ্যালয় প্রশাসক স