ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার্টার্ড অ্যাকাউন্টেন্টস (সিএ) পরীক্ষায় মডিউল পদ্ধতি চালু, নিজম্ব ভবনে ক্লাস স্থানান্তর ও পরীক্ষা ফি কমানোসহ ১০ দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেসি ছাত্র পরিষদ।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
সাইফুল ইসলাম জানান, দাবি আদায়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে সিএ ছাত্র পরিষদ। গত ১৪ সেপ্টেম্বর তারা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) বরাবর স্বারকলিপি দিয়েছে, এবং পরদিন বিভিন্ন ফার্মে ছাত্র সংযোগ করা হয়েছে। আজ (মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয়ে স্বারকলিপি দেওয়ার পর ১৭ ও ১৮ সেপ্টেম্বর আবার ছাত্র সংযোগ শেষে আগামী ২১ সেপ্টেম্বও আইসিএবি ঘেরাও করা হবে।
তিনি বলেন, "মুক্তবাজার অর্থনীতিতে সি এ শিক্ষার স
bdnews24