২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে রাজশাহী মেডিকেল বন্ধ ঘোষণা

রাজশাহী মেডিকেল কলেজে বৃহস্পতিবার রাতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে জরুরি বৈঠক করে মেডিকেল কলেজ এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

রাজশাহী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মেডিকেল কলেজে বৃহস্পতিবার রাতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে জরুরি বৈঠক করে মেডিকেল কলেজ এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ ডা. ফজলুর রহমান শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, "বড় ধরনের সংঘর্ষ এড়াতে কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১১ অক্টোবর কলেজ আবার খুলে দেয়া হবে।" রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে শহীদ শাহ্ মইনুল আহসান পিংকু হোস্টেলের ২০৫ নম্বর কক্ষে স