২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে পাসের হার প্রায় ৭৫ শতাংশ

চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ। যা গতবারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গতবারের প্রায় দ্বিগুণ। সাত শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 05:57 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ। যা গতবারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গতবারের প্রায় দ্বিগুণ। সাত শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। বুধবার দুপুরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা। দুপুর ২টা থেকে কেন্দ্রগুলো থেকে ফলাফল জানা যাবে। এইচএসসিতে এবার পাসের হার গত বারের চেয়ে ১০ দশমিক ২৫ শতাংশ বেশি। গতবার এ হার ছিল ৬৪ দশমিক ৬০। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাতটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে নয় বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ১৯। এ হার গত বারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। এবার এইচএসসিতে ১৯ হাজার ১০৮ জন জিপিএ-৫ পেয়েছে বলে ওই কর্মকর্তা জানান। এ সংখ্যা গতবারের প্রায় দ্বিগুণ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ২০৫ জন। নয় বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৪৫ জন। গত বার এ সংখ্যা ছিল প্রায় অর্ধেক, ১১ হাজার ১৪০ জন। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমএ/এমআই/১১৫১ ঘ.