জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌন নিপীড়নের অভিযোগে একজন শিক্ষকের বরখাস্ত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। অনশনের চতুর্থ দিন মঙ্গলবার কর্মসূচিতে যোগ দিয়েছেন আরও দুজন শিক্ষার্থী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন।
অভিযুক্ত শিক্ষকের অপসারণ চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনের স্থায়ী বরখাস্তের দাবিতে শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে পাঁচজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করে।
গত তিন দিনে আরও দশ শিক্ষার্থী অনশনে যোগ দেন।
এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছে কয়েকজন। এরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী অঞ্জলী ইসলাম, ছাত্র শাহাদাত উল
bdnews24