২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেল স্টেশনে সংঘর্ষ: চবির ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

শাটল ট্রেনে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে নয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাটল ট্রেনে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে নয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, "গত ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন এবং চবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্টেশনে সংঘর্ষে নয় শিক্ষার্থীর বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।" যাদের নামে নোটিশ পাঠানো হয়েছে, তারা হলো- সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল হাসান মিরাজ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মোহাম্মদ নুরুজ্জামান, বনবিদ্যা ইনস্টিটিউটের ৬ষ্ঠ সেমিস্টারের অনুপ তালুকদার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের কাজী মোহাম্মদ আলম, ব্যবস্থাপনা তৃতীয় বর্ষের শেখ মো. শাফায়াত, অর্থনীতি দ্বিতীয় বর্ষের আলমগীর টিপু, পদার্থ বিদ্যা দ্বিতীয় বর্ষের মাসুম রানা, রসায়ন তৃতীয় বর্ষের আশরাফ এবং গণিত দ্বিতীয় বর্ষের ছাত্র শহিদুল ইসলাম শফিক। এসব শিক্ষার্থীদের সাত দিনের মধ্যে প্রক্টরিয়াল পর্ষদে উপস্থিত থাকতে বলা হয়েছে। যে সব শিক্ষার্থী উপস্থিত হবে না তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রক্টর জানান। তিনি বলেন, "আমরা আর কোনও শিক্ষার্থীর সংঘর্ষে জড়িত থাকার প্রমাণ পাওয়া মাত্রই তাদের জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেব।" গত ২৬ জূলাই বিশ্ববিদ্যালয় ও নগরীর ষোলশহর স্টেশনে ছাত্রলীগের দুই গ্র"পের ধাওয়া-পাল্টা ধাওয়ার জের ধরে ২৭ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফতেয়াবাদ রেল স্টেশনে সংর্ঘষে পুলিশসহ পাঁচ জন আহত হয়। ২৮ জুলাই বিশ্ববিদ্যালয় স্টেশনে ধারালো অস্ত্রসহ দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমআই/১৯০৪ ঘ.