২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ সাউথ ইউনিভার্সিটি উদ্যোগে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু রোববার

নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় রোববার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী 'ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন ২০০৮'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় রোববার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী 'ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন ২০০৮'। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীটির মাধ্যমে বাংলাদেশের তরুণ আলোকচিত্রীরা আন্তর্জাতিক পর্যায়ের আলোচিত্রীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ পাবে। এবারের প্রদর্শনীতে ১৩টি দেশের ৪৭টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। প্রদর্শনীতে অ্যাকশন, আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ, ন্যাচার, লাইফস্টাইল, স্টিল লাইফ, পোর্ট্রেট ও ফটো স্টোরি বিভাগে মোট ৫৫০টি আলোকচিত্র স্থান পাচ্ছে। এরমধ্যে পুরস্কার পাওয়া ছবির সংখ্যা ৩৫টি। রোববার সকালে প্রদর্শনী উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ আউয়াল। এছাড়া, ইউনিভার্সিটির উপচার্য ড. হাফিজ জি এ সিদ্দিকীও উপস্থিত থাকবেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। প্রদর্শনীটি শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। বিিিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/১৮০০ ঘ.