২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে প্রতীকী আদালতে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী আদালত গঠন করে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাবেক বিচারপতি গোলাম রব্বানীকে বিচারকের আসনে বসিয়ে এ প্রতীক আদালত গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী আদালত গঠন করে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাবেক বিচারপতি গোলাম রব্বানীকে বিচারকের আসনে বসিয়ে এ প্রতীক আদালত গঠন করা হয়। 'সাক্ষ্য প্রমাণের' ভিত্তিতে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। শিক্ষার্থীরা ওই রায় প্রতীকীভাবে কার্যকরও করে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এর আগে একই দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে এক ঘন্টা মানববন্ধন করে শিক্ষার্থীরা। 'যুদ্ধাপরাধীদের বিচার মঞ্চ' এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেশ থেকে যুদ্ধাপরাধী নির্মুলের শপথ নেয়। এ সময় মঞ্চে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক মেজবাহ কামাল, ডাকসুর সাবেক ভিপি মোর্শেদ খান, ছাত্র ইউনিয়ন সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব উপস্থিত ছিলেন। বিচারপতি গোলাম রব্বানী বলেন, " দায়রা জজ আদালতের মতো একটি বিশেষ ট্রাইবুনাল প্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধীদের বিচার চূড়ান্ত করা যায়।" অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, "৩৭ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার করা পরিতাপের বিষয়। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্তমানে স্বাধীনতা বিরোধীরা রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২০৪১ঘ.