সাভার, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে বরখাস্তের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কমপক্ষে ২৫ জন কর্মকর্তা কর্মচারীকে মঙ্গলবার রাত সাড়ে নয়টা থেকে অবরুদ্ধ করে রেখেছে একদল শিক্ষার্থী।
যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ ধারাবাহিক আন্দোলনের চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেল ৫ টায় প্রশাসনিক ভবনে বিশেষ সিন্ডিকেট সভায় বসে।
কিন্তু রাত সাড়ে ৯ টার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করে উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বের হতে গেলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে।
একপর্যায়ে বিষয়টি সমাধানের জন্য উপাচার্যসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যদের সঙ্গে শিক্ষার্থীরা আলোচনা সভায় বসে ।
সভায় কর্তৃপক্ষ নীতিমালা বাস্তবায়নের জন্য দুই মাসের সময় চায়। একই সঙ্গে শিক্ষার্থীদের জানানো হয়, পৃথক কোনো নীতিমালা না করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের সঙ্গে নীতিমালাটি সংযুক্ত করা হবে। শিক্ষার্থীরা মেনে নেয়নি।
তারা প্রশাসনের কাছে নীতিমালা বাস্তবায়নের জন্য নির্ধারিত তারিখ ঘোষণার দাবি জানায়। কিন্তু প্রশাসন নির্ধারিত কোনো তারিখ ঘোষণা না করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্যসহ কমপক্ষে ২৫ জনকে এ পর্যন্ত অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে রাতভর মিছিল, সমাবেশ, প্রতিবাদী গান ও নাটক মঞ্চস্থ করে।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক মো. মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফে
bdnews24