পিরোজপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জেলার নাজিরপুর উপজেলায় ২০০৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্র্ধনা দিয়েছে স্থানীয় শরৎ স্মৃতি সংসদ ও পাঠাগার।
নাজিরপুর উপজেলায় এবার ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের একটি করে সনদপত্র, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, শুক্রবার অনুষ্ঠিত একই অনুষ্ঠানে শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়।
শরৎ স্মৃতি সংসদ ও পাঠাগারের সহসভাপতি শ্যামল কুমার খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী, উপজেলা কৃষি অফিসার অসিত কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার সুলতান মাহমুদ ও ঘোষকাঠী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/১৩৪৮ঘ.
bdnews24