২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে আহত ২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শনিবার আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটা অন্তত এক পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় সুমনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শনিবার আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটা অন্তত এক পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় সুমনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের তিনকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান। তিনি জানান, লাঠি নিয়ে হামলা করার সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের সুমন ইসলাম ও সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জসিমুর রহমানকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র"পের কর্মীরা লাঠি, রড নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। দুই গ্র"প কলাভবনের সামনে এলে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে তা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। পুলিশ পরে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করলে পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও রডের আঘাতে এবং পুলিশের লাঠিতে ২৫ জন আহত হয়েছে। ছাত্রদের লাঠির আঘাতে আহত হয়েছেন পুলিশের উপ পরিদর্শক আলী আকবর। আহত শিক্ষার্থীরা হলেন- জবি ছাত্রলীগের সভাপতি গ্র"পের শ্রাবণ, জীবন, অরুন, কাজী মইনুল, নাজমুল ইসলাম, শাকিল আহমেদ, সিদ্দিক, আরিফুর রহমান এবং সাধারণ সম্পাদক গ্র"পের ফারুকুর রহমান, সোহাগ আহমেদ, মইনুল, সিদ্দির আহমেদ, সোহাগ ইসলাম, খোকন প্রমুখ। এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী আবু সায়ীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শো ডাউন করার সময় কোনো রকম উস্কানি ছাড়াই কামরুল হাসান রিপনের কর্মীরা আমাদের ওপর লাঠি, রড নিয়ে হামলা চালায়। প্রতিরোধ করতে গিয়ে আমাদেরও হামলা করতে হয়েছে।" সভাপতি কামরুল হাসান রিপন তার অভিযোগ অস্বীকার করে বলেন, "ওরা আগে থেকেই হামলা চালানোর জন্য ওৎ পেতে ছিল। আজ সুযোগ পেয়ে আমাদের ওপর আগে হামলা চালায়। ফলে আমরাও প্রতিরোধ নিতে হামলা চালাই।" প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, "সকাল থেকেই একটা গুঞ্জন ছিল ছাত্রলীগের দুই গ্র"পের মারামারি হবে। পুলিশকে আগে থেকে জানানোও হয়েছিল। ক্যাম্পাসে পুলিশও মোতায়েন ছিল। সংঘর্ষ শুরু হলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১৫৫৯ ঘ.