২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদকে নিষিদ্ধের দাবি রাবির ২০১ শিক্ষকের

মুক্তিযোদ্ধা লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তথাকথিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের ২০১ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তথাকথিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের ২০১ জন শিক্ষক। বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে শিক্ষকরা এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার দাবি করায় জামায়াতে ইসলামীর অনুগ্রহপুষ্ট রাজাকার ও আলবদরদের নিয়ে গঠিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়। এই সংগঠন করা হয়েছে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার জন্যই। শিক্ষকরা অবিলম্বে সংগঠনটি নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- অধ্যাপক ড. সাইদুর রহমান খান, আব্দুস সোবহান, মোখলেছুর রহমান, মলয় কুমার ভৌমিক, মু. নুরুল্লাহ, মোজাফ্ফর হোসেন, শামসুদ্দিন ইলিয়াস, এন্তাজুল এম হক, চিত্ত রঞ্জন মিশ্র, আনন্দ কুমার সাহা, মাহবুবুর রহমান, আবুল কাশেম, আব্দুল বারী, ফয়েক উজ্জামান, শাহ আজম শান্তুনু, গোলাম সাব্বির সাত্তার তাপু, দুলাল চন্দ্র বিশ্বাস, মুসতাক আহমেদ প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.