২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে চার বছর আগের দুটি মামলা খারিজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বছর আগে ছাত্রী হলে বহিরাগত যুবক প্রবেশ নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের দুটি মামলা খারিজ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

রাজশাহী, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বছর আগে ছাত্রী হলে বহিরাগত যুবক প্রবেশ নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের দুটি মামলা খারিজ করে দিয়েছে আদালত। রোববার সকালে মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। শুনানি শেষে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর বিচার বিভাগীয় হাকিম রুহুল আমীন মামলা দুটি খারিজ করেন। ২০০৪ সালের ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে বহিরাগত এক যুবক প্রবেশের ঘটনায় পর দিন ছাত্রীদের বিক্ষোভে হামলা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ ভাংচুরের জেরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল-শিবির ক্যাডার ও পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় শহিদুল, ইউসুফের নাম উল্লেখ করে ৬৩ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মতিহার থানা পুলিশ একটি মামলা করে। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার জামিলা, ফৌজিয়া, নাফিয়া শারমিনসহ ১০ ছাত্রীকে আসামি করে আরেকটি মামলা করেন। দুই মামলার অভিযোগপত্র দেওয়া হয় ২০০৬ সালের ৩১ জানুয়ারি ও ৬ জুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৩৯ ঘ.