২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীষ্মের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়

মাসব্যাপী গ্রীষ্মের ছুটি শেষে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মঙ্গলবার খুলছে। মঙ্গলবার ৮৮ বছরে পদার্পণ করছে ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। তাই খোলার প্রথম দিন কোনও ক্লাস হবে না। বুধবার থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 07:38 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসব্যাপী গ্রীষ্মের ছুটি শেষে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মঙ্গলবার খুলছে। মঙ্গলবার ৮৮ বছরে পদার্পণ করছে ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। তাই খোলার প্রথম দিন কোনও ক্লাস হবে না। বুধবার থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। কার্জন হল, কলাভবনসহ বিভিন্ন ভবন, হল, প্রশাসনিক ভবনে আলোকসজ্জা করা হয়েছে। গোটা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এদিকে শিক্ষার্থীরাও ছুটি কাটিয়ে আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজশাহী বিশ্ববিদালয় প্রতিনিধি জানান, গ্রীষ্মকালীন ছুটি শেষে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে আবার নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। গত ২৪ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। সেশনজট কাটিয়ে উঠতে এবারের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে শিক্ষার্থীরা ছুটি কাটিয়ে আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩২৯ ঘ.