চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থ বছরের জন্য ৭২ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বিদায়ী অর্থবছরে এ বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৬৯ কোটি ২০ লাখ টাকা। এই হিসাবে গত বছরের তুলনায় এবার বাজেটের পরিমাণ ৫ দশমিক ২০ শতাংশ বেশি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে সিনেট সভায় এ বাজেট অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জহুরুল হক এ বাজেট উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেঁধে দেওয়া ৭২ কোটি ৮০ লাখ টাকার মধ্যেই মূল বাজেট পেশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপ। এর মধ্যে কমিশন থেকে পাওয়া যাবে ৬৫ কোটি ৮০ লাখ টাকা। আর অভ্যন্তরীণ আয় ধরা হয়েছে ৭ কোটি টাকা।
অননুমোদিত ও অতিরিক্ত লোকবল নিয়োগের কারণে কমিশন এবার বিপুল সংখ্যক পদের জন্য কোনো বরাদ্দ রাখেনি। বেতন ভাতা খাতে বিশ্ববিদ্যালয়ের ৫৭ কোটি ৩৬ লাখ টাকার চাহিদার বিপরীতে কমিশন বরাদ্দ দিয়েছে ৪৬ কোটি টাকা।
গত ২৬ মে মঞ্জুরী কমিশন এক চিঠিতে জানায়, অননুমোদিত লোকবলের বিপরীতে কমিশন কোনো বরাদ্দ দেবে না। শুধুমাত্র অনুমেদিত জনবলের জন্যই বরাদ্দ দেওয়া হবে।
২০০৮-০৯ অর্থবছরের বাজেটে শিা আনুসঙ্গিক খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা, যা মোট বাজেটের ৬ দশমিক ৯২ শতাংশ।
সিনেট সভায় বিদায়ী অর্থবছরের ৬৯ কোটি ২০ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/ডিডি/জেকে/২৩১৫ ঘ.
bdnews24