২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশ শেণীতে কাস শুরু ৯ আগস্ট

চলতি বছর এসএসসি ও সমমানের পরীায় উত্তীর্ণরা একাদশ শ্রেণীতে কাস শুরু করবে ৯ আগস্ট থেকে। শিাপ্রতিষ্ঠানগুলোকে গতবারের মতোই পরীার ফলের ভিত্তিতে শিার্থী ভর্তি করতে হবে। এেেত্র কোনো ধরনের ভর্তি পরীা নেওয়া যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এসএসসি ও সমমানের পরীায় উত্তীর্ণরা একাদশ শ্রেণীতে কাস শুরু করবে ৯ আগস্ট থেকে। শিাপ্রতিষ্ঠানগুলোকে গতবারের মতোই পরীার ফলের ভিত্তিতে শিার্থী ভর্তি করতে হবে। এেেত্র কোনো ধরনের ভর্তি পরীা নেওয়া যাবে না। বৃহস্পতিবার প্রকাশিত হবে ২০০৮ সালের এসএসসি ও সমমানের পরীার ফল। এতে উত্তীর্ণরা বিলম্ব ফি ছাড়া আগামী ৭ আগস্টের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ ১৭ আগস্ট। মঙ্গলবার বিকেলে শিা মন্ত্রণালয়ের এক সভায় এসব বিষয় ঠিক করে ২০০৮-০৯ শিাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত গতবারের নীতিমালাই বহাল রাখা হয়েছে।" শিা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এবারও একাদশ শ্রেণীতে ভর্তির েেত্র কোন বাছাই পরীা নেওয়া যাবে না। এসএসসি ও সমমানের পরীার ফলের (জিপিএ) ভিত্তিতে শিার্থীদের ভর্তি করতে হবে। তিনি বলেন, "একাধিক শিার্থীর জিপিএ হলে তখন গণিত ও উচ্চতর গণিতে বেশি জিপিএপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। এতেও সমাধান না হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে অর্জিত পয়েন্ট বিবেচনা করা হবে।" এরপরও জটিলতা সৃষ্টি হলে জ্যেষ্ঠতারভিত্তিতে শিার্থী ভর্তি করতে হবে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, "তবে এেেত্র প্রার্থীকে অবশ্যই নিয়মিত হতে হবে।" শিা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণীতের ভর্তির েেত্র শহরাঞ্চলের শিা প্রতিষ্ঠানগুলোয় ১০ শতাংশ আসন মফস্বলের জন্য সংরতি থাকবে। বাকি ৯০ শতাংশ সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে স্কুল অ্যান্ড কলেজগুলো নিজ প্রতিষ্ঠানের স্কুল শাখার শিার্থীদের অগ্রাধিকার দেবে। সভায় ভর্তির বিভিন্ন ফি ঠিক করে দেওয়া হয়। এরমধ্যে নিবন্ধন ফি ৫০ টাকা, ক্রীড়া ফি ২৫ টাকা, রোভার স্কাউট ফি ১০ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শাখা ও বিষয় পরিবর্তন ফি ২৫ টাকা। সভায় শিা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, শিা সচিব মোমতাজুল ইসলাম, অতিরিক্ত শিা সচিব মোজাম্মেল হক খানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও রাজধানীর বিভিন্ন কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/২২১১ ঘ.