মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নয়টি শিক্ষাবোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। এ বছর সাতটি শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৭০ দশমিক ৮১ শতাংশ; যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ৪৪ শতাংশ বেশি। এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা গত বারের চেয়ে ১৬ হাজার ১৮৫ জন। মাদ্রাসা ও কারিগরী বোর্ড মিলিয়ে নয়টি বোর্ডে উত্তীর্ণের হার ৭২ দশমিক ১৮ শতাংশ, যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ৮২ শতাংশ বেশি। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মোট সংখ্যাও এবার ১৯ হাজার ৮৫৪ জন বেড়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০০৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর এসএসসিতে পাসের হার ৭০ দশমিক ৮১ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ। এসএসসিতে পাসের হার বেড়েছে ১৩ দশমিক ৪৪ শতাংশ।
মাদ্রাসা ও কারিগরী বোর্ড মিলিয়ে নয়টি শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ১৮ শতাংশ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৩৬ শতাংশ। এবার পাসের হার ১৩ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবার ১৯ হাজার ৮৫৪ জন বেড়েছে। এ বছর নয় বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫২ হাজার ৫০০ জন।
এবার এসএসসিতে মোট ৭ লাখ ৪৩ হাজার ৬০৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ২৬ হাজার ৫৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৯১৭ জন।
২০০৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৬ শতাংশ। এর আগের বছর ছিল ৬২ দশমিক ২২ ভাগ। ২০০৭ সালে উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৩২ হাজার ৬৪৬ জন।
এবার পাসের হার সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে, ৭৭ দশমিক ৮১ শতাংশ। এখানে মোট ২ লাখ ১৮ হাজার ৮৯৭ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৩১ জন।
পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে, ৫৩ দশমিক ৮৮ শতাংশ। এই বোর্ডে ৩১ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার জন।
রাজশাহী বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৮৯ শতাংশ। এই বোর্ডে ২ লাখ ৭ হাজার ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ৪৯২ জন।
কুমিল
bdnews24