ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রতিষ্ঠানের মতো সরকারি অনুদানপ্রাপ্ত (এমপিও) শিাপ্রতিষ্ঠানের শিক-কর্মচারীরাও ২০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের এমন বক্তব্যের পরিপ্েেরিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে 'জাতীয় শিক-কর্মচারী ফ্রন্ট'।
রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ফ্রন্ট নেতারা।
বৈঠকে উপদেষ্টা বলেন, প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক-র্কর্মচারীদের বিষয়ে সেখানে ঘোষণা না থাকায় কিছুটা বিভ্রান্তি দেখা দেয়। তবে সরকারি শিক-কর্মচারীদের মতো এমপিওভুক্ত বেসরকারি স্কুলের শিক-কর্মচারীরাও এ ভাতা পাবেন।
জাতীয় শিক-কর্মচারী ফন্টের অন্য দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন অর্থ উপদেষ্টা।
বৈঠক শেষে ফ্রন্টের প্রধান সমন্বয়কারী ও প্রতিনিধিদলের প্রধান অধ্য কাজী ফারুক আহমেদ সাংবাদিকেদের বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা বেসরকারি স্কুলের শিক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা দাবি করেছিলাম। অর্থ উপদেষ্টা এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেওয়ায় আগামী ২৪ জুনের মানববন্ধনসহ সব কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।"
তিনি জানান, বেসরকারি স্কুল ও কলেজের শিার মানোন্ননের জন্য জাতীয় শিক-কর্মচারী ফ্রন্ট সরকারের কাছে ৫২টি প্রস্তাব দিয়েছে। অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এসব প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
দেশে এমপিওভুক্ত পাঁচ লাখ বেসরকারি শিক-কর্মচারী আছেন বলে জানান কাজী ফারুক।
গত ৯ জুন বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এসএনডি/এমআই/১৮০৬ ঘ.
bdnews24