২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাকের অধীনে প্রাথমিক শিক্ষা তদারকির সিদ্ধান্ত বাতিলের দাবি

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের অধীনে প্রাথমিক শিক্ষার তদারকি, তত্ত্বাবধায়ন ও প্রশিক্ষণের দায়িত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে শিক্ষক-অভিভাবকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের অধীনে প্রাথমিক শিক্ষার তদারকি, তত্ত্বাবধায়ন ও প্রশিক্ষণের দায়িত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে শিক্ষক-অভিভাবকরা। শুক্রবার সকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে 'শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ নীতির বাস্তবায়ন' শীর্ষক এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান। বেসরকারি সংগঠন শিক্ষামঞ্চের সহ-সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, "অনেকের মধ্যেই এনজিও সর্ম্পকে বিভ্রান্তি রয়েছে। এনজিওগুলো আজ নিউ কলোনিয়াল অর্গানাইজেশনে পরিণত হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে তা কাটাতে হবে।" শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, "শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। শিক্ষকদের মর্যাদাও নিশ্চিত করছে না। তারা শিক্ষা-স্বাস্থ্যসহ সব সেবা খাত মুনাফাখোরদের হাতে তুলে দিচ্ছে। এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।" অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর সেলিম ও মৃগেন্দ মোহন সাহা বেসরকারি সংস্থার হাতে প্রাথমিক শিক্ষার তদারকি ভার দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি খালেকুজ্জামান লিপন। অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক হেলালউদ্দিন খান আরেফিন, ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, সহযোগী অধ্যাপক জাহিদ হাসান মাহমুদ, খিলগাঁও বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ গুলশান আরা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোহিদুর ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজেকুজ্জামান রতন প্রমুখ বক্তব্য রাখেন। সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আগামী ২২ জুন সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশ এবং ২৩ থেকে ৩০ জুন ছাত্র-শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভার কর্মসূচি নিয়েছে। স