২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক প্রধানের আহ্বান প্রত্যাখ্যান করেছে শিক্ষকদের ৪ সংগঠন

ব্র্যাকের সঙ্গে বৈঠকে বসার আহ্বান প্রত্যাখ্যান করেছে প্রাথমিক শিক্ষকদের চারটি সংগঠন। বেসরকারি সংস্থা ব্র্যাকের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে সৃষ্ট বিতর্ক দূর করতে গত বুধবার সংস্থাটির প্রধান ফজলে হাসান আবেদ শিক্ষকদের বৈঠকে বসার আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাকের সঙ্গে বৈঠকে বসার আহ্বান প্রত্যাখ্যান করেছে প্রাথমিক শিক্ষকদের চারটি সংগঠন। বেসরকারি সংস্থা ব্র্যাকের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে সৃষ্ট বিতর্ক দূর করতে গত বুধবার সংস্থাটির প্রধান ফজলে হাসান আবেদ শিক্ষকদের বৈঠকে বসার আহ্বান জানান। তোপখানা রোডে বৃহস্পতিবার একটি শ্রমিক সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা ব্র্যাক প্রধানের আহ্বান প্রত্যাখ্যান করেন। চারটি সংগঠনের পক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সাধারণ সম্পাদক বিএম আসাদুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, "ব্র্যাকের পক্ষ থেকে সব শিক্ষক সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনার কথা বলা হয়েছে। কিন্তু আমরা এ জাতীয় আলোচনা সম্পূর্ণ প্রত্যাখান করছি।" সংবাদ সম্মেলন করা অন্য তিন সংগঠন হলো বাংলাদেশ গ্র্যাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমতির একাংশ ও বাংলাদেশ কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতি। স