২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি দাবি করেছে রাবি শাখা জিয়া পরিষদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের ১৫১ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের ১৫১ জন শিক্ষক। বৃহস্পতিবার লিখিত এক বিবৃতিতে তারা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের চলমান সংলাপ, জাতীয় নির্বাচন ও আগামী দিনের টেকসই গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়ার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিবৃতিতে স্বাক্ষর করা উল্লেখযোগ্য শিক্ষকরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফাইসুল ইসলাম ফারুকী, ড. আব্দুল কাদের ভূঁইয়া, রফিকুল ইসলাম, রাবি শাখা জিয়া পরিষদের সভাপতি ড. আবদুল হামিদ, অধ্যাপক আজহার আলী, আবদুস সালাম, সিএম মোস্তফা, দিল আফরোজ বেগম, আবদুল আলীম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৪ ঘ.