২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি প্রাথমিক শিক্ষকদের একাংশের কর্মবিরতি পালন

বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীনে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার এক ঘন্টার কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক শিক্ষকদের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 07:34 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা,জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীনে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার এক ঘন্টার কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক শিক্ষকদের একাংশ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অন্যতম সংগঠন 'বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি'-র ডাকে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পালিত হয় পূর্বঘোষিত এই কর্মসূচি। সংগঠনের সভাপতি মুহাঃ আব্দুল আউয়াল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " সারাদেশেই কর্মবিরতি পালিত হয়েছে। এই সময় শিক্ষকরা কোন শিক্ষা কার্যক্রমে অংশ নেননি।" তিনি জানান, আগামী ৬ জুন শুক্রবার কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। তিনি বলেন, 'কোন অবস্থাতেই' তারা ব্র্যাকের অধীনে প্রশিক্ষণ নেবেন না।" প্রাথমিক শিক্ষকরা অভিযোগ করেছেন এ উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য বেসরকারিকরণের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে পণ্যে পরিণত করা। মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সমিতির মহা সম্পাদক আবদুস সালাম এই কর্মসূচি ঘোষণা দিয়ে বলেছিলেন, "জরুরি অবস্থা না থাকলে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে লাখ লাখ শিক্ষক ঢাকায় অবস্থান নিত।" প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৫ মার্চ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৩ মার্চের পৃথক আদেশে ৩০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়কে ব্র্যাকের নিয়ন্ত্রণে প্রশিক্ষণ,তত্ত্বাবধান ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/