২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা: প্রথম দিনে বহিষ্কার ১২৩

এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে সারা দেশে বহিষ্কার হয়েছে ১২৩ জন পরীক্ষার্থী ও তিনজন শিক্ষক। বহিষ্কৃতদের মধ্যে ৭১ জনই কারিগরি বোর্ডের পরীক্ষার্থী। বহিষ্কার তুলনামূলকভাবে কম হলেও নয় বোর্ডে সাড়ে আট হাজারের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে সারা দেশে বহিষ্কার হয়েছে ১২৩ জন পরীক্ষার্থী ও তিনজন শিক্ষক। বহিষ্কৃতদের মধ্যে ৭১ জনই কারিগরি বোর্ডের পরীক্ষার্থী। বহিষ্কার তুলনামূলকভাবে কম হলেও নয় বোর্ডে সাড়ে আট হাজারের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার ২০০৮ সালের এইচএসসির প্রথম পরীক্ষা (ইংরেজি) অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) প্র্রথম পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে । সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কক্ষের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার নয় বোর্ডে অনুপস্থিত ছিল ৮৭২৭ শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৬৮১, রাজশাহীতে ১১৫৪, যশোরে ৭৬২, বরিশালে ৩২৪, সিলেটে ২৫০, কুমিল্ল