২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি দাবিতে রাবিতে মৌনমিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌনমিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 08:09 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌনমিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল ১১টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন এলাকা ঘুরে গ্রন্থাগারের সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিলে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী অংশ নেয়। মিছিলের ব্যানারে খালেদা জিয়া ছাড়াও তার ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকো এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলালের মুক্তির দাবিও লেখা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৫ ঘ.