২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছৃঙ্খলতার অভিযোগে পবিপ্রবি'র নয় ছাত্রকে হল থেকে বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং এর নামে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে রোববার সকালে নয় ছাত্রকে ছয়মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

পটুয়াখালী, মে ১৮ (বিডিনি্জু টোয়েন্টিফোর ডটকম)-- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং এর নামে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে রোববার সকালে নয় ছাত্রকে ছয়মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন- এম. কেরামত আলী আবাসিক হলের ছাত্র রাকিব আল ফয়সাল, শাহাদাৎ হোসেন, সাইফুল ইসলাম ফয়সাল, সাহানুর পারভেজ, মো. সালাহউদ্দিন, শামীম আহমেদ, পাভেল হাওলাদার, তৌফিক আহমেদ ও এস এম রাহাত। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রাহাত মাহমুদ জানান, শনিবার রাতে এম. কেরামত আলী হলের ওই ছাত্ররা র‌্যাগিং এর নামে উচ্ছৃঙ্খল আচরণ করে। এ ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার সকালে অভিযুক্ত নয় ছাত্রকে হল থেকে বহিষ্কার করে। এম. কেরামত আলী হলের প্রভোস্ট ড. গোলাম রাব্বানী এ খবরের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাগিং-এর নামে উচ্ছৃঙ্খলতার অভিযোগে নয়ছাত্রকে ছয় মাসের জন্য এই হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮২৪ ঘ.