২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা প্রহরীকে চড় মারার জেরে জাবি শিক্ষকের বিচারের দাবিতে কর্মচারিদের বিক্ষোভ

কর্তব্যরত একজন নিরাপত্তা প্রহরীতে মারধরের অভিযোগে শুক্রবার রাতে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারিরা। তারা প্রশাসনকে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়ে বলেছে, এ সময়ের মধ্যে বিচার না হলে ওই শিক্ষকের বহিষ্কারের দাবিতে কর্মসূচি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তব্যরত একজন নিরাপত্তা প্রহরীতে মারধরের অভিযোগে শুক্রবার রাতে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারিরা। তারা প্রশাসনকে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়ে বলেছে, এ সময়ের মধ্যে বিচার না হলে ওই শিক্ষকের বহিষ্কারের দাবিতে কর্মসূচি দেওয়া হবে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. গোলাম হোসেন ক্যাম্পাসের বিশমাইল গেটে কর্তব্যরত প্রহরী মহসিনকে মারধর করেন বলে অভিযোগ করে কর্মচারিরা ক্যাম্পাসে দফায় দফায় মিছিল ও সমাবেশ করে তার শাস্তি দাবি জানায়। ড. গোলাম হোসেন জানান, ওই দিন সন্ধ্যায় তিনি প্রাইভেট কার নিয়ে বিশমাইল গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে যান। সেখানে তিনি দশ মিনিট অপেক্ষা করলেও প্রহরী গেটে অনুপস্থিত ছিলেন। পরে তার গাড়ির চালক গেট খুলে ভেতরে প্রবেশ করলে প্রহরী মহসিন সেখানে উপস্থিত হন। তিনি স্বীকার করেন, রাগান্বিত হয়ে তিনি রাগান্বিত হয়ে প্রহরীকে চড় মেরেছেন। এ ঘটনা কর্মচারিদের মধ্যে জানাজানি হলে তারা রাত সাড়ে ৮টার দিকে বিশমাইল এলাকায় জড়ো হয়ে গোলাম হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেন। পরে তারা মিছিল নিয়ে তার বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, অতিরিক্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও নিরাপত্তা কর্মকর্তা হামিদুর রহমান উপস্থিত হয়ে কর্মচারিদের শান্ত করেন। কর্মচারিরা অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। কর্মচারি সমিতির সভাপতি আব্বাস আলী জানান, গ্রীষ্মকালীন ছুটি থাকায় অভিযোগ মৌখিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে বিশ্ববিদ্যালয় থেকে ওই শিক্ষকের বহিষ্কারের দাবিতে কর্মসূচি দেওয়া হবে বলে। অতিরিক্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, তিনি কর্মচারিদের বিক্ষোভের সময় উপস্থিত থাকলেও ঘটনা সম্পর্কে কিছু জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.