ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য মেয়াদোত্তীর্ণ উপাচার্য অধ্যাপক ড.এএফএম আনোয়ারুল হককে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ এর ১০(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অধ্যাপক আনোয়ারুল হককে 'সম্পূর্ণ সাময়িকভাবে' উপাচার্যের দায়িত্ব দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/২১০৩ঘ.
bdnews24