২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির প্রশাসনিক ভবনে দু'ঘণ্টা কর্মবিরতি

শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। এদিকে, অফিসার্স এসোসিয়েশনের নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে ঘটনার দ্রুত বিচার দাবি করেছে। তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতিও উপাচার্যের সঙ্গে দেখা করে বুধবারের মধ্যে ঘটনার বিচার দাবি করেছে। সোমবার শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের শিক্ষক আব্দুল্লাহেল শফির সঙ্গে সহকারী রেজিস্ট্রার রমিজ উদ্দিন এবং অফিস সহকারী দেলোয়ার হোসেনের কথা কাটাকাটি হয়। রমিজ উদ্দিন জানান, ওই শিক্ষক ব্যক্তিগতভাবে গোপন ফাইল থেকে কাগজ দেখতে চান। এতে রাজি না হলে তিনি গালিগালাজ করেন। তবে আব্দুল্লাহেল শফি দাবি করেছেন, ফাইলটি আটকে আছে কিনা শুধু সেটিই তিনি জানতে চেয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে তাকে কোনো সহযোগিতা করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/১৯৩৮ ঘ.