২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল-এর প্রভাবে জাহাঙ্গীরনগরে এবিপিএল

ভারতের আইপিএল এর ছোঁয়ায় অন্যরকম এক আয়োজনে মেতে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভারতের আইপিএল এর ছোঁয়ায় অন্যরকম এক আয়োজনে মেতে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯ টায় ক্যাম্পাসে আইপিএল এর অনুকরণে আল বেরুনী হলের শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হচ্ছে আল বেরুনী হল প্রিমিয়ার লীগ (এবিপিএল)। হল মাঠে অনুষ্ঠিতব্য এ খেলায় হলের ছাত্রদের মালিকানায় অংশ নিচ্ছে ছয়টি দল। দলগুলো হচ্ছে ডার্কহিরোজ, টিম ১৭, ধূমকেতু, হাঙ্গারব্রেকার সুপারনাইন, ডেস্ট্রয়ার এবং নাইট রাইডার্স। প্রথমবারের মতো আয়োজিত এ লীগের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে ডার্কহিরোজ বনাম টিম ১৭। খেলায় শুধুমাত্র হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এ শর্তে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত নিলামে খেলোয়াড় বিক্রির প্রতিযোগিতায় ক্রিকেটার ফাহাদকে সর্বে