ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু'ছাত্রের জসীমউদ্দীন হলে থাকার অনুমতি বাতিল করেছে কর্তৃপক্ষ।
এরা হলেন, ৪১৯ নম্বর কক্ষের সোহাগ মাহমুদ ও আব্দুর রহমান জীবন।
সিটে ওঠাকে কেন্দ্র করে গত ১২ এপ্রিল জসীমউদ্দীন হলে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষ হয়। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষক অধ্যাপক নাসিরুদ্দীন মুন্সীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করে কর্তৃপক্ষ। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শনিবার এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান বিকেলে সাংবাদিকদের বলেন, "ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।"
এ ঘটনায় হলের আরো চার ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/২০৫৮ ঘ.
bdnews24