২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ১৮১ শিক্ষক: জোট আমলে নিয়োগকৃত দলীয় শিক্ষকদের সরিয়ে দিন

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে "স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া দলীয় শিক্ষকদের" সরিয়ে তাদের জায়গায় গ্রহণযোগ্য ও নীতিবানদের নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮১ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে "স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া দলীয় শিক্ষকদের" সরিয়ে তাদের জায়গায় গ্রহণযোগ্য ও নীতিবানদের নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮১ জন শিক্ষক। এক বিবৃতিতে শিক্ষকরা বলেন, গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি করে দলীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, প্রো-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে বহাল রয়েছেন এবং তারাও দলীয়করণ, স্বজনপ্রীতি ও দূর্নীতি অব্যাহত রেখেছেন। এদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ প্রক্রিয়া এবং তাদের সরিয়ে দিয়ে অবিলম্বে গ্রহনযোগ্য ও নীতিবান শিক্ষকদের নিয়োগ দেওয়ার জন্য বিবৃতিতে তারা সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিদাতা শিক্ষকদের অন্যতম হচ্ছেন