২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর কারমাইকেল কলেজ মঙ্গলবার খুলছে

রংপুর কারমাইকেল কলেজ দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার খুলছে। ইতোমধ্যে মেয়েদের হলগুলো খুলে দেওয়া হয়েছে । তবে বন্ধ রাখা হয়েছে ছাত্রদের হল। কলেজ ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

রংপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজ দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার খুলছে। ইতোমধ্যে মেয়েদের হলগুলো খুলে দেওয়া হয়েছে । তবে বন্ধ রাখা হয়েছে ছাত্রদের হল। কলেজ ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কারমাইকেল কলেজ অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাস জানান, ছাত্রীদের হল খুলে দেওয়া হয়েছে। তবে ছাত্রদের হল এখনও বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে হল খুলে দেওয়া হবে। গত ৬ ফেব্রয়ারি কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে একদল ছাত্র কলেজের প্রশাসনিক ভবন, অধ্যক্ষ ও একজন শিক্ষকের বাড়িতে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। পরে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় ৮ এপ্রিল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে, হামলা ভাংচুরের ঘটনায় অধ্যক্ষের করা মামলায় পুলিশ ১৮ শিবির ক্যাডারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে। বাকি ৩ শিবির ক্যাডার পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসবি/২০১১ ঘ.