২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটের প্রথম সমাবর্তন মঙ্গলবার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম সমাবর্তন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে। চুয়েটের আচার্য ও রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সভাপতি হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম সমাবর্তন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে। চুয়েটের আচার্য ও রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সভাপতি হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকবেন। রোববার চুয়েটের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস এক সংবাদ সম্মেলনে বলেন, সমাবর্তনের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সমাবর্তনে চুয়েটের সাতটি ব্যাচের এক হাজার ৩৯৮ জন