২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ

রোববার জিগাতলা এলাকায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এ সময় তারা সাতমসজিদ সড়ক অল্প সময়ের জন্য অবরোধও করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 08:36 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রোববার জিগাতলা এলাকায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এ সময় তারা সাতমসজিদ সড়ক অল্প সময়ের জন্য অবরোধও করে। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক জুলফিকার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব শিক্ষার্থী সেমিস্টার পরীক্ষায় ফেল করে তাদের আবার পরীক্ষা দিতে হলে ৩৬০০ টাকা ফি দিতে হয়। এই ফি ৫০০ টাকা নির্ধারণ করার দাবি করেছে ছাত্ররা। এর পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা সকাল সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।" জুলফিকার রহমান জানান, সেমিস্টার পদ্ধতির কোর্স পরীক্ষায় ফেল করলে পরবর্তী কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে হবে বলে দাবি করেছে শিক্ষার্থীরা। তিনি জানান, ছাত্ররা নিয়মিত ক্লাশ ও পরীক্ষা নেওয়া এবং পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও গবেষণা কার্যক্রমেরও দাবি জানিয়েছে। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার সাইফুল্লাহ কৌশিক টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদের সঙ্গে বসে সমস্যা সমাধান করার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/১৪২৯ঘ.