ঢাকা,এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে বৃহস্পতিবার তিন শিক্ষক ও ৪১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিন এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, ভোকেশনালে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ এবং দাখিলে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা হয়।
বহিষ্কৃত তিন শিক্ষকের মধ্যে দু'জন কারিগরী বোর্ডের ও একজন ঢাকা বোর্ডের।
এরা হলেন, ঝালকাঠির রমজানকাঠি কারিগরী কৃষি কলেজের সহকারী শিক্ষক তাসলিমা খানম ও প্রভাষক অমল চৌধুরী। এ ছাড়া ঢাকা বোর্ডে বহিষ্কৃত রমিজ উদ্দিন টঙ্গী সিরাজউদ্দিন সরকার নিকেতনের সহকারী শিক্ষক।
শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে দুইজন, রাজশাহীতে পাঁচজন, যশোরে ছয়জন ও বরিশালে দুইজনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দাখিলে ১৩ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার নয়টি বোর্ডে দুই হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ৪২৯ জন, রাজশাহীতে ১৪২, যশোরে ২০৪, বরিশালে ১১৬, সিলেটে ৯২, কুমিল্ল
bdnews24