২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলাদা রেশনিং চালুর দাবি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

চাকরি জাতীয়করণের জন্য অর্থ বরাদ্দসহ আলাদা রেশনিং চালুর দাবি জানিয়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া এক স্মারকলিপিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি জাতীয়করণের জন্য অর্থ বরাদ্দসহ আলাদা রেশনিং চালুর দাবি জানিয়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া এক স্মারকলিপিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সংগঠনের সভাপতি মোহাম্মদ সামসুল ইসলাম জানান, শিক্ষকদের একটি প্রতিনিধি দল দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন। তিনি জানান, ওই স্মারকলিপির মাধ্যমে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য আগামী অর্থবছর অর্থ বরাদ্দ ও পারিকল্পনা গ্রহণ, রেশনিং চালু ও ৫০ ভাগ মহার্ঘ ভাতা ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরএ/জেকে/১৯০৭ ঘ.