২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের ১৫ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৫ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে দুজনকে সম্পূর্ণভাবে, ১১ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং দুইজনকে সতর্ক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

রাজশাহী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৫ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে দুজনকে সম্পূর্ণভাবে, ১১ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং দুইজনকে সতর্ক করা হয়েছে। রোববার জিয়াউর রহমান হলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়। সম্পূর্ণভাবে বহিষ্কৃতরা হলেন- তড়িৎ কৌশলের চতুর্থ বর্ষের ফজলে রাব্বি রনি ও যন্ত্র কৌশল বিভাগের তৃতীয় বর্ষের নাফিজ হোসেন খান। বিভিন্ন মেয়াদে বহি