২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির একটি বিভাগে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ভর্তি তালিকার ক্ষেত্রে অনিয়ম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে (মাইক্রোবায়োলজি) ২০০৭-০৮ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় শিক্ষার্থী ভর্তি তালিকা করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই বিভাগে ভর্তি হতে আসা একজন শিক্ষার্থী কর্তৃপক্ষকে দেওয়া আবেদন জানিয়েছেন তিনি ভর্তি পরীক্ষায় নির্ধারিত নম্বরসহ পাশ করা সত্ত্বেও তার নাম তালিকায় নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে (মাইক্রোবায়োলজি) ২০০৭-০৮ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় শিক্ষার্থী ভর্তি তালিকা করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই বিভাগে ভর্তি হতে আসা একজন শিক্ষার্থী কর্তৃপক্ষকে দেওয়া আবেদন জানিয়েছেন তিনি ভর্তি পরীক্ষায় নির্ধারিত নম্বরসহ পাশ করা সত্ত্বেও তার নাম তালিকায় নেই। অণুজীব বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা কোটা বাদে অন্যান্য কোটার তালিকা পাঠায়নি। মুক্তিযোদ্ধা কোটার যে তালিকা পাঠিয়েছেন ভর্তির যোগ্য শিক্ষার্থীর সংখ্যা নিয়েও বিভ্রান্তি রয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা পাঠানো সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং বিভাগীয় ভর্তি কমিটির মধ্যে যেসব চিঠি আদান প্রদান হয়েছে তার কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে রয়েছে। এসব চিঠির সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি গত ৩১ জানুয়ারি, ২০ ফেব্র"য়ারি ও ৮ মার্চ তিনটি চিঠিতে মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতিকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে প্রচলিত নিয়মে বিভিন্ন কোটায় (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি ও পোষ্য) শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। চিঠিতে যেসব শিক্ষার্থী বিষয়ভিত্তিক ২৮ নন্বর ও আবশ্যিক বিষয়ে ৭ নন্বর পেয়েছে তাদের নামের তালিকা কমিটির কাছে পাঠানোর জন্য তাকে অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিভাগের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ড. আশরাফুজ্জামান চৌধুরী গত ১০ মার্চ অন্যান্য কোটা বাদে মুক্তিযোদ্ধা কোটায় মাত্র দুই জন ছাত্রের তালিকা পাঠান। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি গত ১৩ মার্চ বিভাগীয় সভাপতিকে আবার এক চিঠিতে প্রচলিত বিভিন্ন কোটায় আরও কোন শিক্ষার্থী পাশ করে থাকলে জরুরিভাবে তাদের নামের তালিকা পাঠাতে বলা হয়। বিভিন্ন কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নামের তালিকা না পাওয়ায় ভর্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হচ্ছে বলেও ওই চিঠিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ভর্তি সময়সীমা ৩১ মার্চ শেষ হচ্ছে। চিঠিটি পাওয়ার পর ওই দিনই ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি কেন্দ্রীয় কমিটিকে জানায়, পোষ্য কোটায় ভর্তির জন্য আবেদনকারীদের মধ্যে পাশ করা একজন শিক্ষার্থী রোল নং ৪১০১৮৭ মেধা তালিকায় ভর্তি হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্য কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে আর কেউ আবশ্যিকে ৭ এবং বিষয়ভিত্তিকে ২৮ নন্বর পায়নি। তাই তাদেরকে তালিকাভুক্ত করা হয়নি। এ বছর ওই বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ১০৩ জন, প্রতিবন্ধি কোটায় ৬ জন, উপজাতি কোটায় ৩৮ জন ও পোষ্য কোটায় ৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। এরপর গত ১৭ মার্চ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এক চিঠিতে কেন্দ্রীয় কমিটিকে জানায়, মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ছয়জন পাশ করেছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিয়ম রয়েছে- পাশ করা শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে প্রতিটি বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় দুইজন করে মোট ৫২ জন এবং উপজাতি কোটায় ১৫ জন, প্রতিবন্ধী কোটায় ৫ জন এবং পোষ্য কোটায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সব আবেদনকারী শিক্ষার্থী ভর্তি হতে পারবে। নিয়ম অনুযায়ী পাশ করা সব শিক্ষার্থীর তালিকা প্রকাশ এবং সে তালিকা থেকে মেধাক্রমের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। গত ২৭ মার্চ ভর্তি পরীক্ষায় পাশ করা (অপেক্ষামান তালিকায় মেধাক্রম ১৮২) এবং মুক্তিযোদ্ধা সন্তান কোটায় আবেদনকারী শিক্ষার্থী মুনিম শাহরিয়ার, রোল নং ৪০০৭৮৪ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির কাছে দেওয়া এক আবেদন জানিয়েছেন তিনি পাশ করা সত্ত্বেও তার নাম মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ক্ষেত্রে অর্ন্তভুক্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযোদ্ধা কোটায় নাম অন্তর্ভুক্ত না হওয়া একজন শিক্ষার্থীর একটি আবেদনপত্র পেয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। মাইক্রোবায়োলজি বিভাগের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ড. আশরাফুজ্জ্মান চৌধুরী বলেন, কাগজপত্র না দেখে কিছু বলতে পারব না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৪৮ ঘ.