২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ফাইন্যান্স বিভাগের রজত জয়ন্তী ২৭ ও ২৮ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রজত জয়ন্তী আগামি ২৭ ও ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রজত জয়ন্তী আগামি ২৭ ও ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিভাগের সভাপতি অধ্যাপক মেহেরুল ইসলাম জানান, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ২৭ মার্চ সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রজত জয়ন্তী পালন উপলক্ষে ২৭ মার্চ সকাল নয়টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ওই দিন বিকেলে মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। ২৮ মার্চ সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ ও বিকেলে কনসার্ট হবে। কনসার্টে গান গাইবেন পথিক নবী, মেহরাব, সোনিয়া ও বিশ্ববিদ্যালয়ের শিল্পিীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৫২ ঘ.