২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক দফায় টিউশন ফি পাঁচ গুণ বৃদ্ধি

রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল নামে ইংরেজি মাধ্যমের একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক টিউশন ফি এক দফায় পাঁচ গুণ বাড়ানো হয়েছে। এতে শিক্ষার্থীদের অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল নামে ইংরেজি মাধ্যমের একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক টিউশন ফি এক দফায় পাঁচ গুণ বাড়ানো হয়েছে। এতে শিক্ষার্থীদের অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল টার্কিস হোপ স্কুলে প্লে গ্র"পের এক জন শিক্ষার্থীর টিউশন ফি ছিল তিন হাজার টাকা। এবার তা ১৫ হাজার টাকা করা হয়েছে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এ স্কুলটিতে বাংলাদেশী ছাড়াও তুরস্ক, মালয়েশিয়া, কানাডা, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর, পাকিস্তান, তাইওয়ান, ভারত এবং শ্রীলঙ্কার শিক্ষার্থীরাও পড়াশোনা করছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো শিক্ষার্থীদের জন্য নয়, নতুন যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রেই নতুন হারের টিউশন ফি নেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে ওই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে হারে টিউশন ফি বাড়ানো হয়েছে, তাতে ধনী লোকের পক্ষেও এখানে সন্তান পড়ানো দুরূহ হয়ে পড়বে। আমার মনে হয়, স্কুল কর্তৃপক্ষ দেশী ছাত্র কমানোর উদ্দেশ্যে এ কাজটি করছে।" বেসরকারী চাকরিজীবী এক জন অভিভাবক বলেন, " ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানটি হঠাৎ করে টিউশন ফি বেশ কয়েকগুণ বাড়িয়ে দেওয়ায় সেখানে সন্তান পড়ানো কঠিন হয়ে পড়েছে। এত টাকার যোগান দেওয়া ক'জন অভিভাবকের পক্ষে সম্ভব হবে ?" স্কুলটির প্রশাসনিক কর্মকর্তা মেরিনা আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্ধিত হারে টিউশন ফি শুধু নতুন ভর্তিচ্ছুদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তিনি বলেন, "আগে যারা ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে টিউশন ফি তিন হাজার টাকাই থাকছে। নতুন ভর্তির ক্ষেত্রে ১৫ হাজার টাকা টিউশন ফি নেওয়া হবে।" তিনি জানান, আগে 'ক্যাম্পাস ফি' নেওয়া হলেও এখন তা নেওয়া হচ্ছে না। ফি বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে মেরিনা আহমেদ বলেন, "উত্তরায় স্কুলের মূল ক্যাম্পাসে রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি। তাই এখানে টিউশন ফি বাড়ানো হয়েছে।" এ প্রসঙ্গে স্কুলটিকে 'আমেরিকান স্কুলের মতো' করার পরিকল্পনাও তাদের রয়েছে বলে জানান মেরিনা আহমেদ ।" গুলশান শাখার টিউশন ফি তিন হাজার টাকাই থাকবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তা। স্কুলটির গুলশান শাখার কার্যক্রম ভাড়া করা ভবনে চলছে বলে উল্লেখ করেন তিনি। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যায়তনটি পরের বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ সফরে আসা তুরস্কের তৎকালীন প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/এসকে/২০১৩ঘ.