২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন মঙ্গলবার

'ঐশী জ্যোতিই আমাদের পথ প্রদর্শক' এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

রাজশাহী, মার্চ ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - 'ঐশী জ্যোতিই আমাদের পথ প্রদর্শক' এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, ১৯৯৬-৯৭ থেকে ২০০২-২০০৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তীর্ণদের এ সমাবর্তন অনুষ্ঠানে সনদপত্র দেওয়া হবে এবং প্রতিটি বিভাগ থেকে প্রথম স্থান প্রাপ্ত শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে। সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রায় এক হাজার ১০০ শিক্ষার্থী নাম নিবন্ধন করেছেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (আচার্য) রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বর্ণপদক ও সনদ দেবেন। স্বাগত বক্তব্য রাখবেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মোশাররফ হোসেন খান। সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠান প্যান্ডেল তৈরির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রঙ করা ছাড়াও সর্বত্র পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলেছে। রুয়েট কর্তৃপক্ষ ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে। সমাবর্তন সফল করতে উপাচার্য অধ্যাপক এ এফ এম আনোয়ারুল হককে সভাপতি করে একটি কমিটি ও ১২টি উপ-কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৮৫৩ ঘ.