২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে আরবী ও ফার্সী বিভাগের শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

বিভাগের নাম ও পাঠ্যক্রম থেকে ফার্সী বাদ দেওয়ার দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবী ও ফার্সী বিভাগের শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার তারা বিভাগীয় সভাপতির মাধ্যমে উপাচার্ষকে স্বারকলিপি দিয়েছিলেন। কিন্তু শনিবার পর্যন্ত প্রশাসন কোনো সিদ্ধান্ত না নেওয়ায় তারা লাগাতার ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগের নাম ও পাঠ্যক্রম থেকে ফার্সী বাদ দেওয়ার দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবী ও ফার্সী বিভাগের শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার তারা বিভাগীয় সভাপতির মাধ্যমে উপাচার্ষকে স্বারকলিপি দিয়েছিলেন। কিন্তু শনিবার পর্যন্ত প্রশাসন কোনো সিদ্ধান্ত না নেওয়ায় তারা লাগাতার ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মুহাম্মদ নূরুদ্দীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে আমরা ফার্সী অধ্যয়নের সুযোগ পাইনি। এছাড়া, বিসিএসসহ বিভিন্ন ক্ষেত্রে আরবী ও ফার্সী নামে কোনো পদ নেই। ইংরেজির পাশাপাশি ফার্সীসহ দুটি বিদেশী ভাষা পাঠ্যক্রমে থাকলে তা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এসব কারণেই শিক্ষার্থীরা বিভাগটির নাম শুধু আরবী বিভাগ রেখে এর পাঠ্যক্রম থেকে ফার্সী বাদ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে। তিনি বলেন, "এবার দাবি মানা না হলে এ বিভাগে বর্তমানে অধ্যয়নরত সাতটি শিক্ষাবর্ষের সব শিক্ষার্থী লাগাতার ক্লাশ বর্জন কর্মসূচি চালিয়ে যাবে।" বিভাগটির নাম ও সিলেবাস নিয়ে এই জটিলতার জন্য সাবেক ও বর্তমান উভয় প্রশাসনকেই দায়ী করে বিভাগীয় সভাপতি ড. আ স ম আব্দুল মান্নান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের এই দাবি ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট একবার নাম বাদ দেয় তো, আবার সংযোজন করে। বিশ্ববিদ্যালয়ের উচ্চ প্রশাসনের সদিচ্ছার অভাবে এই বিভাগের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.