ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্বদ্যালয়ের ৪৪তম সমাবর্তন এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এবারের 'সমাবর্তন বক্তা' হচ্ছেন ভাষা সৈনিক আবদুল মতিন।
তাকে ও আরেক ভাষা সৈনিক গাজিউল হককে এবারের সমাবর্তনে সম্মানসূচক 'ডক্টর অব ল' ডিগ্রি দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ৫, ৬, ৭ এপ্রিলের যে কোনও একদিন সমাবর্তন হবে। আচার্য হিসাবে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সমার্তনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন।
উপাচার্য জানান, ৪৪তম সমাবর্তনের জন্য নিবন্ধনের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত ৩ হাজার ২৮০ জন শিক্ষার্থী সমাবর্তনের জন্য নিবন্ধিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/২০৫৭ ঘ.
bdnews24