২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউফুন বসুনিয়াকে শ্রদ্ধা জানালো বিভিন্ন সংগঠন

স্বৈরাচার এরশাদবিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় ১৯৮৫ সালের ১৩ ফেব্র"য়ারি পুলিশের গুলিতে নিহত রাউফুন বসুনিয়া প্রতি বুধবার শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বৈরাচার এরশাদবিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় ১৯৮৫ সালের ১৩ ফেব্র"য়ারি পুলিশের গুলিতে নিহত রাউফুন বসুনিয়া প্রতি বুধবার শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। ২৩ তম রাউফুন বসুনিয়া দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণে বুধবার পুস্পস্তবক দেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস, মাহমুদুর রহমান মান্না ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেমনসহ বিভিন্ন সংগঠনের নেতারা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক আখতারুজ্জামান ও অধ্যাপক রঙ্গলাল সেন পুস্পস্তবক অর্পণ করেন।। সামরিক স্বৈরাচার বিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন সমাজ বিজ্ঞানের শেষবর্ষের ছাত্র রাউফুন বসুনিয়া। সে সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার রাউফুন বসুনিয়া দিবসে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানিয়েছেন। এদের মধ্যে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান রিপন, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ, সাবিক বাদশা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম সজ্জন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/টিএইচ/এসএনডি/১৯২৪ ঘ.