২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার। দিবসটি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

সিলেট, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার। দিবসটি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা বের হবে। এছাড়া দিবসটি উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (১৩ ও ১৪ ফেব্র"য়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সাংস্কৃতিক সংগঠনগুলো নিজস্ব কর্মসূচি পালন করবে। ১৯৯১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ১৯৯৩ সালে প্রথমবার বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। ১৪ বছর পর বুধবার দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫৪৪ ঘ.