২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষায় কাঠামোবদ্ধ প্রশ্ন চালুর সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি

২০১০ সাল থেকে এসএসসি পরীক্ষায় কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি চালু করার সিদ্ধান্ত আগামী মঙ্গলবারের মধ্যে বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক ফোরাম নামে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা,ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সাল থেকে এসএসসি পরীক্ষায় কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি চালু করার সিদ্ধান্ত আগামী মঙ্গলবারের মধ্যে বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক ফোরাম নামে একটি সংগঠন। শনিবার সকালে রাজধানীর মতিঝিল মডেল স্কুলের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালনের পর ফোরাম এই দাবি জানায়। অভিভাবক ফোরামের সদস্যরা বলেন, ''এ পদ্ধতি ভাল। তবে প্রস্তুতি ছাড়া চালু হলে শিক্ষার্থীর জন্য তা হবে আত্মঘাতী।'' তারা এই নতুন পদ্ধতি ৬ষ্ঠ শ্রেণী থেকে চালুর দাবি জানান। মানবন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন অ্যাডভোকেট আবেদ রাজা। এছাড়া উপস্থিত ছিলেন মাহবুব হোসেন, নুরুজ্জামান ও রায়হান রহমান। ২০১০ সাল থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে এক একটি প্রশ্নের চারটি ভাগ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএম/এসকে/১৯৪২ঘ.