২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে আবার পুলিশ মোতায়েন হচ্ছে

আগস্টের ছাত্রবিক্ষোভের প্রায় ছয় মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির সভায় এ ব্যাপারে সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- আগস্টের ছাত্রবিক্ষোভের প্রায় ছয় মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির সভায় এ ব্যাপারে সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলগুলোর বিচ্ছিন্ন ঘটনা সামলাতে হল প্রশাসন যাতে দ্রুত পুলিশের সহযোগিতা পায় সেজন্য ডাকসু, কলাভবন, কার্জন হল, দোয়েল চত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রাখা হবে।" তিরি আরও বলেন, "হল প্রশাসন চাইলে পুলিশ যে কোনো সময় হল তল্লাশি করতে পারবে। সেজন্য শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।" প্রভোস্ট কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিসিএস কোটা, রাজবন্দি মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার, হলে সিট বরাদ্দসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এছাড়া, ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির, ছাত্রমুক্তি এবং ছাত্রদল ও ছাত্রলীগের মূলধারা, সংস্কার পন্থীধারাসহ বিভিন্ন অংশের উপস্থিতি বাড়ছে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আবার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর আগে আগস্টের ঘটনার সিন্ডিকেট ক্যাম্পাসে পুলিশ পর না রাখার সিদ্ধান্ত নেয়। গত কয়েকদিন ধরে জিয়াউর রহমান হলে ছাত্রদলের দুই গ্র"পের মধ্যে উত্তেজনা চলছে। মঙ্গলবার গভীর রাতে সিটে ওঠা কেন্দ্র করে ছাত্রদলের দু'গ্র"পের সংর্ঘর্ষে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। এছাড়া, বিসিএস কোটা ও সিট বরাদ্দসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল, মুহসিন হল ও জহুরুল হক হলে বিক্ষোভ করে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এসএনডি/এমএইচবি/২২২৪ ঘ.