২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক স্তরে আরও সাড়ে ১১ লাখ বই ছাপার নির্দেশ

মাধ্যমিক স্তরে পাঠ্যবইয়ের সঙ্কট দেখা দেওয়ায় নতুন করে আরও সাড়ে ১১ লাখ বই পুনর্মুদ্রণের জন্য বুধবার প্রকাশকদের নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরে পাঠ্যবইয়ের সঙ্কট দেখা দেওয়ায় নতুন করে আরও সাড়ে ১১ লাখ বই পুনর্মুদ্রণের জন্য বুধবার প্রকাশকদের নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. মছির উদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য নতুন করে ১১ লাখ ৬৩ হাজার ৫২০টি বই পুনর্মুদ্রণের নির্দেশ দিয়েছি আমার। নির্ধারিত প্রকাশকদের মাধ্যমেই সেগুলো ছাপা হবে।" ষষ্ঠ শ্রেণীর জন্য তিন লাখ নয় হাজার ৪৮১টি, সপ্তম শ্রেণীর জন্য দুই লাখ ৪২ হাজার ৪৬০, অষ্টম শ্রেণীর জন্য এক লাখ ৮৬ হাজার ৭৯৪ টি এবং নবম ও দশম শ্রেণীর জন্য চার লাখ ২৪ হাজার ৭৮৫টি বই নতুন করে ছাপার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। অধ্যাপক মছির উদ্দিন বলেন, "শিক্ষার্থীরা এ বছর কাঠামোবদ্ধ প্রশ্নপত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই নতুন করে কিনছে। এজন্য এ ধরনের বইয়ের বেশি চাহিদা সৃষ্টি হয়েছে। পুনর্মুদ্রণের পর আমরা নিবিড়ভাবে বাজার তদারকি করব। প্রয়োজনে আরও বই ছাপানো হবে।" এনসিটিবির সচিব অধ্যাপক সিরাজুুল ইসলাম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতিতে জানিয়েছিলেন, ২০০৮ সালের শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর জন্য এক কোটি ৭৩ লাখ ৩২ হাজার ১০৪ কপি পাঠ্যবই বাজারজাত করা হলেও বাড়তি কিছু চাহিদা দেখা দিয়েছে। এজন্য এনসিটিবি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় বই পুনর্মুদ্রণের সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/২১০০ ঘ.