ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কোরবানির ঈদ ও শীতকালীন ছুটি। প্রায় এক মাসের বন্ধ শেষে আগামী ২৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদ ও শীতের ছুটির জন্য ৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইন্সটিটিউটের ক্লাশ বন্ধ থাকবে।"
তিনি জানান, প্রশাসনিক ভবন ও বিভাগীয় কার্যালয়গুলো ৫ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে, সব আবাসিক হল খোলা থাকবে। এছাড়া সব ইনস্টিটিউট ও বিভাগের পূর্বঘোষিত পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এসকে/২২০৩ঘ.
bdnews24