ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি বিষয়ে ভর্তির শর্তের ব্যাপারে হাইকোর্টের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিয়েই 'খ' ও 'ঘ' ইউনিটের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে দুই ইউনিটের প্রধান।
এজন্য ২০০৮-০৯ শিক্ষাবর্ষের এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে চার সপ্তাহ দেরি হবে বলে জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী মাদ্রাসা ছাত্র ইব্রাহীম খলিলসহ পাঁচজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট 'খ' ও 'ঘ' ইউনিটে বাংলা, ইংরেজিসহ সাতটি বিষয়ে ভর্তির ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেয়।
'ঘ' ইউনিটের প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ বলেন, "আমরা ফলাফল প্রকাশ করতে পারি, কিন্তু হাইকোর্ট সাতটি বিষয়ে ভর্তির ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে। মামলার আগামী শুনানি হবে ১৪ ডিসেম্বর। তাই আমরা ১৪ তারিখ পর্যন্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ সিদ্ধান্তের জন্যে অপেক্ষা করবো। আমরা আদালতের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত পেয়েই ফলাফল প্রকাশ করবো।"
'খ' ইউনিটের প্রধান ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন জানান, তারা এখনো হাইকোর্টের আদেশটি হাতে পাননি। আদেশ পাওয়া মাত্র আইনজীবীর সঙ্গে কথা বলে তারা ফলাফল প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
গত ২৮ নভেম্বর 'ঘ' ইউনিট এবং ১ ডিসেম্বর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার 'ঘ' ইউনিটের অধীনে ৪০ হাজার এবং 'খ' ইউনিটের অধীনে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
কিছু বিষয়ে ভর্তির জন্য এইচএসসি-তে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বর করে পড়ার শর্ত দেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে পড়
bdnews24